বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ।
এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
.png)
পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম ও শওকত ২০১৩-২০১৫ সালের জ্বালাও-পোড়াও আন্দোলনের সম্মুখযোদ্ধা হিসেবে জনপদের আগুন-সন্ত্রাসের মধ্যমণি ছিলেন। তারা দুজনই পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তারা এলাকায় অবস্থান করছেন। সীতাকুণ্ড মডেল থানার এসআই সাখাওয়াতের নেতৃত্বে একটি পুলিশের টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
ওসি তোফায়েল আহমেদ বলেন, নাশকতা মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।