মঙ্গলবার রাত সোয়া ২ টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক মো. কাকন মিয়া জেলার সরাইল উপজেলা শাহবাজপুর (আমিনপাড়া) এলাকার হিরন মিয়ার ছেলে ও তার ছোট ভাই আল-আমিন।
.png)
বুধবার দুপুর সোয়া ২ টার দিকে র্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ মোহাম্মদ নাহিদ হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ২ টার দিকে জেলার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউপির ইব্রাহিমপুর এলাকার মের্সাস হাজী রহমান ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ তাদের আটক করা হয়। পরে তাদের পিকআপভ্যান তল্লাশি করে ২ হাজার ৫৪০ ইয়াবা ও ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক দুইজন সম্পর্কে ভাই। তারা এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।