ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মরম আলী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ২৬ জুলাই ২০২৩
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মরম আলী গ্রেফতার
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মরম আলী। ফাইল ফটো

ময়মনসিংহের ধোবাউড়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মো. মরম আলী নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম বালিগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. মরম আলী একই গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান।

Advertisement

তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন অপরাধে মরম আলীর বিরুদ্ধে ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। মামলার পর আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

ওসি বলেন, মরম আলী দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে আসার তথ্য জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!