বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের আব্দুল কালামের স্ত্রী নুরি বেগম বুধবার সকালে ১৫-১৬টি ছাগল মাঠে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে সময় স্থানীয় কাঁঠালতলা রেল লাইন পার হচ্ছিল। এ সময় দ্রুত গতিতে চলতে থাকা খুলনা- সৈয়দপুরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে চলে আসলে বৃদ্ধা নূরি বেগম ছাগলগুলো ট্রেন লাইনের ওপর থেকে সরানোর চেষ্টা করে। এ সময় ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধাসহ ৭টি ছাগল কেটে টুকরা হয়ে যায়।
.png)
দর্শনা থানার এসআই সুজন মাহমুদ জানান, লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।