সোমবার বিকেল ৫টার দিকে ক্যাম্পের নিজ শেডে তার মৃত্যু হয়। এর আগে গত ১৫ জুলাই একদল রোহিঙ্গা সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয় রিয়াজ।
পুলিশ জানায়, গত ১৫ জুলাই জাদিমুড়া ক্যাম্পের মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ আনাসের নেতৃত্বে একদল রোহিঙ্গা সন্ত্রাসী রিয়াজকে বেধড়ক মারধর করে। এতে রিয়াজ গুরুতর আহত হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন শারীরিক পরীক্ষা শেষে তার জখম গুরুতর এবং একটি কিডনি নষ্ট হওয়ার বিষয়টি রিয়াজের পরিবারকে নিশ্চিত করেন চিকিৎসক। পরে কিছুদিন হাসপাতালে চিকিৎসা চালানোর পর পালিয়ে ক্যাম্পের নিজ ঘরে চলে আসে রিয়াজ। এতে তার শারীরিক জখম আরো গুরুতর হয়। সোমবার বিকেলে সে নিজ ঘরে মারা যায়।
.png)
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, রোহিঙ্গা কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পৌঁছায়। পরে কিশোরের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য থানায় এনে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।