ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ১০ ছিনতাইকারী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ২৪ জুলাই ২০২৩
কক্সবাজারে ১০ ছিনতাইকারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে ১০ ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরিসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- খোরশেদ আলম, মোবারক হোসেন. শহিদুল ইসলাম, ওয়াসিম, মোহাম্মদ রুবেল, জাফর আজম, রুবেল, মোহাম্মদ ছাবের প্রকাশ সাগর। বাকি দু’জনের নাম জানা যায়নি।

সোমবার বিকেলে ডিবি পুলিশের ওসি মিজানুর রহমান জানান, শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০ জন ছিনতাইকারীকে আটক করা হয়। আটক সবাই পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!