দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন জেলার ক্ষেতলাল উপজেলার মালিপাড়া এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ নভেম্বর রাতে ক্ষেতলাল উপজেলার দাশরা ফকিরপাড়া গ্রামের খাজামুদ্দিন ও তার স্ত্রী শাহিদা রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সেই রাতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেড় ধরে সাদ্দাম তার বাড়িতে প্রবেশ করে খাজামুদ্দিনের গলা কেটে হত্যা করেন।
.png)
পরের দিন সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে আলম হোসেন বাদী হয়ে ১২ নভেম্বর ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।