ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিমেন্টবাহী ট্রাক উল্টে খাদে, প্রাণ গেল চালকের 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৬, ২১ জুলাই ২০২৩
সিমেন্টবাহী ট্রাক উল্টে খাদে, প্রাণ গেল চালকের 
ছবি: সংগৃহীত

নাটোরে সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে সাফিকুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়েন হেলপার মৃদুল।

শুক্রবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক সাফিকুল ইসলাম পাবনার সাঁথিয়া উপজেলার আফসার আলীর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, সকালে ঢাকা থেকে নাটোরগামী সিমেন্টবাহী একটি ট্রাক হয়বতপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সাফিকুল ইসলাম। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়ে আহত হন হেলপার মৃদুল। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

ঝলমলিয়া হাইওয়ে থানার এএসআই আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!