ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো ১ মৃত্যু 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ২০ জুলাই ২০২৩
চট্টগ্রামে ডেঙ্গুতে আরো ১ মৃত্যু 
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬৬ জনের। 

বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। এ নিয়ে চলতি মাসেই জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৮৪ জন। 

এছাড়া চলতি বছর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৪৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৫৪৫ জন। 

Advertisement

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ডেঙ্গু উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন ২৫ বছর বয়সী মুক্তা আক্তার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!