জানা গেছে, বিকেলে রেহেনা আক্তার রাণীনগর রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করছিলেন। বিকেল সাড়ে ৪ টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেন রাণীনগর স্টেশনে দাঁড়ায়। এরপর কয়েক মিনিটের মাথায় ট্রেনটি ছাড়ে। এ সময় রেহেনা রেল লাইন থেকে স্টেশনের ২ নম্বর প্লাটফরমে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়েন। এতে তার এক পা কাটা পড়ে এবং মাথায় আঘাত পান। এ সময় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, নিহত রেহেনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
.png)