ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, ভর্তি ৪০

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ১৮ জুলাই ২০২৩
খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, ভর্তি ৪০
ফাইল ফটো

 

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত সবুরুন্নেসা নামে এক নারীর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

মঙ্গলবার বেলা ১১ টায় হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাক্তার সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত রোগী সবুরুন্নেছা গত ১৬ জুলাই মংলা থেকে এসে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৮ জন রোগী ভর্তি হয়। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৭ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!