গ্রেফতারকৃত মো. ইব্রাহিম খলিল উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং ছাতারপাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
সোমবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, রোববার রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
.png)
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।