সোমবার সকালে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশকিছু বাড়িঘরে হামলা ও ভাংচুর করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে হেমায়েত শেখ নামে একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, খায়েরহাট গ্রামের দুই চাচাতো ভাই মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে খায়েরহাট ব্রিজের কাছে মান্নান গ্রুপের রঞ্জু শেখ ও হেমায়েত গ্রুপের রাসেল শেখের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় তারা একে অপরকে হুমকি দেন। এরই জেরে সোমবার সকালে দুইপক্ষের লোকজন লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।
.png)
এ সময় উভয় পক্ষের ছয়জন আহত হন। গুরুতর আহত অবস্থায় এক গ্রুপের প্রধান মান্নান শেখকে কাশিয়ানী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এলাকায় পুলিশ পাহারা বসানো হয়েছে।
কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।