রোববার রাত ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ বাঘোপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে অটোচালক বাপ্পি মিয়া ও আশোকোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে আরিফ রহমান। আহত টুটুকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন।
তিনি জানান, রংপুর থেকে আসা ঢাকাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আরিফ নিহত হন। আহত অবস্থায় অটোচালক ও আরেক যাত্রীকে টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান অটোচালক বাপ্পি।
তিনি আরো জানান, অটোরিকশাকে চাপা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক তার জড়িয়ে ওই বাসে আগুন লাগে। দ্রুত বগুড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোনো হতাহত হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।