রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ তথ্য জানান।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, সহোদর ভাই-বোনকে হত্যা মামলার দুই নম্বর আসামি মো. ইমরানকে হোসেনপুর থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রোববার লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
.png)
গত ১৪ জুলাই রাতে মামলা দায়েরের পর আসামি ফরিদা ইয়াসমিনকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া, আরমান মিয়াসহ সংঘর্ষে জড়িত অপর এক আসামিকে পুলিশ অভিযান চালিয়ে শনিবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করে। পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আরো জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. মোস্তাক সরকার, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) নুরে আলম অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ কমিশনার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার।
গত ১৩ জুলাই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পূর্ব কুড়িমারা গ্রামে বাড়ির সীমানা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় মাহমুদুল হাসান আলমগীর ও তার ছোট বোন নাদিরা আক্তারকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. শামসুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন।