ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেট শেষে বাড়ি ফেরা হলো না তসলিমার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩, ১৬ জুলাই ২০২৩
প্রাইভেট শেষে বাড়ি ফেরা হলো না তসলিমার 
ফাইল ফটো

কক্সবাজারে প্রাইভেট শেষে বাড়ির ফেরার পথে অটোরিকশার ধাক্কায় তসলিমা আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

শনিবার রাতে শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তসলিমা আক্তার কলাতলী আদর্শ গ্রাম এলাকার হেলাল উদ্দিনের মেয়ে। তিনি কক্সবাজার উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা।

Advertisement

নিহতের স্বজনের বরাত দিয়ে তিনি বলেন, প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলেন তসলিমা আক্তার। পথে কলাতলী সড়ক বিভাগের রেস্ট হাউজ এলাকায় কক্সবাজার শহরমুখি একটি অটোকিরশা তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ধাওয়া করে চালকসহ অটোরিকশাটি আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!