.png)
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার। এর আগে, শুক্রবার রাতে বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল ভোলার চর ফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। নিহত নুরুল করিম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল উত্তর পাড়ার মো. শামছুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
ওসি নাজিম উদ্দিন মজুমদার বলেন, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে বাসচালক সোহেলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর গ্রেফতার এড়াতে সেখানে পালিয়ে যান তিনি। এর আগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে দুই নম্বর গেট এলাকায় দায়িত্বরত অবস্থায় বাসচাপায় আহত হন পুলিশ সদস্য মো. নুরুল করিম। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার দিন রাতেই পাঁচলাইশ থানায় মামলা করেন সার্জেন্ট মাহিন হাসান।