ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে বরের হাতে তুলে দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ১৫ জুলাই ২০২৩
মেয়েকে বরের হাতে তুলে দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা
ছবি: সংগৃহীত

ধুমধাম করে মেয়ে বিয়ে দেন বাবা আবু বক্কর। শুক্রবার বিয়ের সব কার্যক্রম শেষ করেন তিনি। এরপর শুরু হয় মেয়েকে বিদায়ের পালা। সন্ধ্যায় মেয়েকে বরের হাতে তুলে দিয়েই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান আবু বক্কর। ফলে পুরো বিয়ে বাড়ির আনন্দ রূপ নেয় বিষাদে। 

শুক্রবার ঘটনাটি ঘটেছে নেত্রকোনার পুর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামে। তবে গ্রামবাসী বলছেন- মেয়েকে দিয়ে দেওয়ার কষ্ট সইতে না পারায় হার্ট অ্যাটাক করেন ব্যবসায়ী আবু বক্কর। মৃত আবু বক্কর নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের বাসিন্দা। তিনি ব্যবসায়ী ছিলেন। 

স্থানীয়রা জানান, ধুমধাম করে মেয়ে বিয়ে দেন আবু বক্কর। শুক্রবার সকাল থেকে নানা আয়োজন শেষ করে দুপুরে দাওয়াতের মেহমান খাইয়ে কন্যার বিয়ের সব কার্যক্রম শেষ করেন। এরপর শুরু হয় মেয়েকে বিদায়ের পালা। সন্ধ্যায় মেয়েকে বরের হাতে তুলে দিয়েই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান আবু বক্কর। ফলে পুরো বিয়ে বাড়ির আনন্দ রূপ নেয় বিষাদে। 

Advertisement

মৃত আবু বক্করের ভাতিজা অপু আহমেদ জানান, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখী ছিলেন আবু বক্কর। সমাজের সব মানুষের মাঝে প্রিয় ব্যক্তি হিসেবে তার পরিচয় রয়েছে। শুক্রবার তার একমাত্র মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে হার্ট অ্যাটাক করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ফলে পুরো বিয়ে বাড়ির আনন্দ রূপ নেয় বিষাদে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!