ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় সড়কে প্রাণ গেল মা-ছেলের, বাবা আহত 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ১৪ জুলাই ২০২৩
বগুড়ায় সড়কে প্রাণ গেল মা-ছেলের, বাবা আহত 
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন।  আহত হয়েছেন মোটরসাইকেল চালক বাবা।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঐ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কাটাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জাকিয়া ও তার ৬ বছরের ছেলে তাসফিয়ান।  আহত হয়েছেন জাকিয়ার স্বামী মোস্তাফিজুর রহমান মিঠু।  তিনি স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।  তারা শাজাহানপুরের বারআঞ্জুল গ্রামের বাসিন্দা।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওয়াদুদ।

তিনি বলেন, বগুড়া শহর থেকে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মিঠু।  পথে কাটাবাড়িয়া এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই মারা যান মা-ছেলে।  আহত হন মিঠু। 

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল আমাদের হেফাজতে নেয়া হয়েছে।  একই সঙ্গে ট্রাক চালককেও আটক করা হয়েছে।  এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!