ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুমেক হাসপাতালে আরো ৭ ডেঙ্গুরোগী ভর্তি

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ১৪ জুলাই ২০২৩
খুমেক হাসপাতালে আরো ৭ ডেঙ্গুরোগী ভর্তি
ফাইল ফটো

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৭ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে ভর্তি রয়েছেন ২৬ জন ডেঙ্গুরোগী। 

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুভাষ রঞ্জন হালদার।

তিনি জানান, চলতি বছরে খুলনায় মোট ১০৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় সাতজন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। বর্তমানে হাসপাতালে ২৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!