মৃত শিশুরা হলেন- আলোকদিয়া মধ্যপাড়া গ্রামের মো. শামীম হোসেনের ছেলে সাত বছরের আবু হুরায়রা ও আলোকদিয়া দক্ষিণ পাড়া এলাকার মো. আবুল হাশেমের ছয় বছরের ছেলে সিয়াম। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, বিকেলে আলোকদিয়া চড়ে পানির মধ্যে খেলতে যায় ওই দুই শিশু। খেলতে খেলতে পানিতে ডুবে যায় তারা। সন্ধ্যায় খুঁজতে বেরিয়ে আলোকদিয়া চড়ের মধ্যে তাদের মরদেহ দেখতে পান স্বজনরা।
.png)
সলঙ্গা থানার ওসি এনামুল জক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।