ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দোকানিকে জরিমানা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৭, ১২ জুলাই ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দোকানিকে জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির সময় বিভিন্ন অনিয়মের জন্য চার দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

বুধবার সকাল ১১টা থেকে দুপুরে ১ টা পর্যন্ত জেলা শহরের আনন্দ বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। এ সময় বি-বাড়িয়া আড়তদারকে ৪ হাজার ও তিন খুচরা ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়তই বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা শহরের আনন্দ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, খুচরা ব্যবসায়ীদেরকে কোনো ধরনের রশিদ সরবরাহ না করা এবং মূল্য তালিকা না থাকায় বি-বাড়িয়া আড়তদারকে ৪ হাজার ও তিন খুচরা ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার অধিদফতরের এই অভিযান অব্যাহত থাকবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!