বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার দুপুরে কুমিল্লার লাকসাম এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে কাশিয়ানী থানা পুলিশ। গ্রেফতারকৃত শাহাজাহান মোল্যা কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়য়াকান্দি গ্রামের সাহেব আলী মোল্যার ছেলে। ২০১৭ সালে ছিরু হত্যা মামলার রায় ঘোষণার পর থেকে সাত বছর পলাতক ছিলেন শাহাজাহান।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মাদ ফিরোজ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৯৯ সালের ১৫ অক্টোবর জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে ছিরু মোল্যাকে আড়য়াকান্দি খালে নৌকার মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে কাশিয়ানী উপজেলার আড়য়াকান্দি গ্রামের তার বাড়ির কাছে খালের মধ্যে লাশ ফেলে দেওয়া হয়। এ ঘটনার পরের দিন নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
.png)
২০১৭ সালে এ মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে ১৭ জনকে যাবজ্জীবন ও তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১২ জনকে বেকসুর খালাস দেন আদালত। পরবর্তীতে আসামিরা হাইকোর্টে আপিল করেন। আপিল আবেদনের ওপর শুনানি শেষে গত ১১ জুন চারজনের ফাঁসি বহাল, একজনের আমৃত্যু আট আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকি নয়জনকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট।