বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম।
তিনি বলেন, নতুন ১১ জনসহ বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫ জন ডেঙ্গুরোগী। তাদের সব ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
.png)
তিনি আরো বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে নতুন করে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন রোগীর মৃত্যু হয়েছে। ফলে ডেঙ্গুর বিস্তার রোধে সকলকে সচেতন থাকতে হবে।