মঙ্গলবার বিকেলে বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি। আমদানিকৃত মালামাল সন্ধ্যা থেকে খালাস কাজ শুরু হবে।
বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, এমভি মার্গারেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ দশমিক ৮৮২ মেট্রিক টন বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে গত ৬ জুন মোংলা বন্দরের উদ্দেশে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর ছাড়ে। মঙ্গলবার বিকেলে রাশিয়ান পতাকাবাহী জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে।
.png)
সাধন কুমার চক্রবর্তী আরো জানান, জাহাজ থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকেই শুরু হবে ১৮৩ প্যাকেজের ইলেকট্রিক্যাল এবং মেশিনারি পণ্য খালাসের কাজ। খালাসের পর জাহাজটি বৃহস্পতিবার মোংলা বন্দর ত্যাগ করবে। পরে এসব পণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হবে সড়ক পথে।
গত ২ জুলাই রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভেড়ে এমভি লিবার্টি হারভেস্ট। এর আগে, গত ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান এবং ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে মোংলা বন্দরে এসেছিল রূপপুরের মালামাল নিয়ে।