ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে খুলনার পলিথিন গুদামের আগুন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৪, ১০ জুলাই ২০২৩
তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে খুলনার পলিথিন গুদামের আগুন
ছবি: সংগৃহীত

খুলনায় পলিথিনের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয়দের বাসিন্দাদের সহযোগিতায় তিন ঘণ্টা পর রোববার রাত ১২টার দিকে  নিয়ন্ত্রণে আসে আগুন।

এর আগে, রাত ৯টার নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার রাজমহল ফুডকোটের বিপরীতে অবস্থিত গুদামটিতে আগুন লাগে। 

স্থানীয় বাসিন্দা নাদিম হাসান জানান, রাত ৯টার দিকে রাজমহল ফুডকোর্টের বিপরীত পাশের একটি পলিথিন ও কাগজের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং ডাউনের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!