ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ৯ জুলাই ২০২৩
আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ১০
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে সাতজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলার তারুয়া, খাড়াসার এবং নাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- হামিদা, লামিম, মিহির, ইয়ামিন, লামিছা, ফাহিম এবং খাদিজা।

জানা যায়, আশুগঞ্জের খাড়াসার গ্রাম থেকে একটি পাগলা কুকুর রোববার সকাল থেকেই উৎপাত শুরু করে। প্রথমে কুকুরটি খাড়াসার এলাকার পথচারীদের কামড় দেয়। পরে তারুয়া ও নাওঘাট এলাকায় গিয়ে নারী এবং শিশুদের কামড় দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান।

Advertisement

উপজেলার তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সাদির জানান, বেশ কয়েকজন পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!