ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাঝ নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩ শ্রমিক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ৯ জুলাই ২০২৩
মাঝ নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩ শ্রমিক
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবিতে ৩ জন নিখোঁজ হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী এলাকায় হাজীরর মোড়ের পশ্চিম পাশে তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন- ফজলুর রহমান, আহেদুল ইসলাম ও সফিকুল ইসলাম। তাদের বাড়ি ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ডিঙ্গি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পাড়ি দেন ১৮-২০ জন শ্রমিক। । এ সময় মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অনেকেই সাঁতরিয়ে পাড়ে উঠলেও নিখোঁজ হন তিন শ্রমিক। তবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে হাতীবান্ধা ফায়ার সার্ভিস।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!