শুক্রবার মালয়েশিয়ান তরুণী আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নবদম্পতিকে দেখতে বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে।
বৃহস্পতিবার স্বামী জাফর মাতুব্বরের গ্রামের বাড়িতে চলে আসেন ওই তরুণী।
.png)
জানা গেছে, জাফর মাতুব্বর মালয়েশিয়ায় দীর্ঘদিন ব্যবসা করেছেন। ব্যবসা করার সময় পরিচয় হয় আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ সঙ্গে। পরিচয় থেকে ধীরে ধীরে প্রণয়। ২০১৯ সালের দিকে তারা মালোয়শিয়ায় দুই পরিবারের সম্মতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। কিছুদিন আগে জাফর মাতুব্বর দেশে আসেন। গত বুধবার ওই তরুণী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাফর মাতুব্বর তাকে রিসিভ করে পরের দিন ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে আসেন।
মালয়েশিয়ান তরুণী আজি ফাজিরা বলেন, ‘জাফর আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। বাংলাদেশকে ভালোবাসি। এখানকার সবাই ভালো ও আন্তরিক।
জাফর মাতুব্বর বলেন, মালয়েশিয়ায় ব্যবসা করার সময় আজি ফাজিরা সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে ভালোবাসা। আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। পরবর্তীতে আমরা দুই পরিবারের সম্মতিতে বিয়ে করি।
আজিমনগর ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার জানান, শুনেছি আমার ইউনিয়নের কররা গ্রামে মালেশিয়া থেকে প্রেমের টানে এক তরুণী চলে আসছে। দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেছে। লোকজন দেখতে ভিড় করছে। তাদের কোনো অসুবিধা যাতে না হয় সেদিকে নজর রাখছি।