শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঈদের পর উপজেলার গাবুরা ইউপির খলিশাবুনিয়া গ্রামে মামার বাড়ি বেড়াতে আসে আব্দুর রহিম। বৃহস্পতিবার বিকেলে মামাতো ভাই মো. আব্দুর রহমানের সঙ্গে পুকুর পাড়ে খেলা করছিলো রহিম। এক পর্যায়ে দুই ভাই পুকুরের পানিতে পড়ে যায়। খবর পেয়ে স্বজনরা আব্দুর রহিমকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে। আব্দুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সন্ধ্যায় হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সোহেলী আফরোজা আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।