দুর্গাপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব উল আহসান জানান, পূর্বধলা উপজেলার জামতলা বাজার-দুর্গাপুর উপজেলার মুচারবাড়ী ফেরিঘাটে কংশ নদী দিয়ে দুই উপজেলার লোকজনের নিয়মিত যাতায়াত আছে। আজ পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউপির জামতলা বাজারের সাপ্তাহিক হাটের দিন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মুচারবাড়ী ফেরিঘাট থেকে প্রায় ২০-২৫ জন লোক নিয়ে জামধলা বাজারের দিকে ইঞ্জিন চালিত নৌকাটি রওনা হয়ে কংশ নদীর মাঝ খানে পৌছা মাত্রই কাৎ হয়ে নৌকাটি ডুবে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার ২০ যাত্রীকে উদ্ধার করা হয়।
.png)
নদীর তীরে ওঠে আসা যাত্রীদের দাবি, এখনো তাদের ৩ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে পুর্বধলা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও এখনো ২ যাত্রী নিখোঁজ রয়েছেন।