ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে ঘুমন্ত মা-ছেলেকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৬, ৫ জুলাই ২০২৩
গভীর রাতে ঘুমন্ত মা-ছেলেকে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে ঘুমন্ত মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলা সদরের পাঁচড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- নিপা আক্তার ও তার আট বছর বয়সী ছেলে আলী আহসান মুজাহিদ। নিপার স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী। 

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা।

Advertisement

নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদ জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার জামাই আনোয়ার হোসেনের ভাতিজা মঈনুল হাসান শুভ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। 

তিনি আরো জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে নিপা তার ছেলেকে নিয়ে পাশেই মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়ি দাওয়াত খেতে যান। এ সুযোগে হত্যাকারীরা ঘরে ঢুকে নির্মাণাধীন টয়লেটে লুকিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এরপর বাড়ি ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে রাত আড়াইটার দিকে তাদের কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। 

এ সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মা নিপাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে মারা যায় শিশু মুজাহিদ। 

ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে কাজ করছে পুলিশ।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!