ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরির চেষ্টা, আটক ৪

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ৪ জুলাই ২০২৩
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরির চেষ্টা, আটক ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরি করার সময় মালামালসহ ৪ চোরকে আটক করেছে পু্লিশ। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

আটককৃতরা হলেন জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের আবু জাফরের ছেলে পারভেজ শেখ, সালাম শেখ, ওমর শেখের ছেলে শুকুর শেখ ও মো. ইয়ামিন শেখের ছেলে ধলু শেখ। 

জানা গেছে, গত ৩ জুলাই রাত ২ টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বিএফসিএল এর নির্মাণাধীন অডিটোরিয়ামের উত্তর কোনায় ওয়াচ টাওয়ারের পাশে একদল চোর তামার তারসহ মালামাল নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ মো. মনিরুল ইসলাম অভিযান চালায়। ওই সময় ৪০ কেজি তামার তার, বিভিন্ন প্রকারের পাইপ ও লোহার ২০০ কেজি মালামাল উদ্ধারসহ চোরদের আটক করা হয়। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম বলেন, দীর্ঘ দিন ধরে একটি চোর চক্র সিন্ডিকেট করে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরি করে আসছিল। দায়িত্ব নেয়ার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের চারপাশে নজরদারী বৃদ্ধি করি। গত দুই মাসে চুরি শূন্যের কোঠায় আনা সম্ভব হয়েছে। 

স্থানীয়দের দাবি, ওলিউল্লাহ নামে এক ব্যক্তির ছত্রছায়ায় একটি সিন্ডিকেট বিদ্যুৎ কেন্দ্রে চুরির সঙ্গে জড়িত রয়েছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় চুরি থামানো যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!