ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢলের পানিতে বাড়ছে দুর্ভোগ 

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ৪ জুলাই ২০২৩
ঢলের পানিতে বাড়ছে দুর্ভোগ 
পাহাড়ি ঢলে নেত্রকোণার নদ-নদীর পানি নতুন করে বেড়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার নদ-নদীর পানি নতুন করে বেড়েছে।

কলমাকান্দার সোমেশ্বরী শাখা উদ্বাখালী নদীর পানি ঠিক বাংলো পয়েন্টে বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায নদীর পানি বেড়েছে ১৭ সেন্টিমিটার।

ঢলের পানিতে ডুবে গেছে উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল এলাকা। পানিতে ডুবে গেছে ইসুবপুর ও মনতলা পাকা সড়ক। ফলে আশপাশের ৪-৫ গ্রামের অন্তত ৫ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। ঢলের পানিতে টিউবওয়েল ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে। সবমিলিয়ে উপজেলার প্রায় তিনটি ইউনিয়নে ২০ হাজার মানুষ পানিবন্দী বলে জানা গেছে।

Advertisement

ঢলের পানিতে বাড়ছে দুর্ভোগ উপজেলার সদর ইউনিয়নের আশপাশের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে। স্থানীয়রা অনেকেই তাদের গৃহপালিত পশু সরাতে শুরু করেছেন।

এদিকে ঢলের পানিতে বাড়ির উঠান ডুবে যাওয়ায় রান্না বন্ধ এইসব এলাকার অন্তত হাজারো পরিবারের। অনেকেই গ্যাস কিংবা বিকল্প মাধ্যমে রান্নার কাজ চললেও ভোগান্তি যেন পিছু ছাড়ছে না।

ঢলের পানিতে বাড়ছে দুর্ভোগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল মামুন জানান, উপজেলার আটটি ইউনিয়নে আটটি মেডিকেল টিম খুলেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইনসহ পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!