সোমবার ভোরে নগরীর ছোট বনগ্রাম খোরশেদের মোড় এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আট বছরের শিশু আনিকা নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে। গ্রেফতারকৃত পলাশ নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের শাহ মখদুম জোনের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী
.png)
তিনি জানান, ঈদ সেলামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যান পলাশ। পরে তাকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করেন। সুযোগ বুঝে মরদেহ পুকুরে পেলে পালিয়ে যান পলাশ। গোপন তথ্যের ভিত্তিতে নাটোর জেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
নগরীর শাহ্ মখদুম থানার ওসি নজরুল ইসলাম বলেন, গত শনিবার সন্ধ্যায় নওদাপাড়া থেকে আনিকাকে অপহরণের ঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনা তদন্তে নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশ তাকে অপহরণ করেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পলাশ পুলিশকে জানায় মুক্তিপণের টাকা না দেওয়ায় আনিকাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে। পরে পলাশকে সঙ্গে নিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।