ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৮, ২ জুলাই ২০২৩
গভীর রাতে চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের
ফাইল ফটো

দিনাজপুরের পৌর শহরে রাতের আঁধারে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার রাত ৩টার দিকে জেলার প্রফেসর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জুয়েল পৌর শহরের কৃষ্ট চাঁদপুর এলাকার দবির উদ্দিনের ছেলে।

বিরামপুর থানার উপ-পরিদর্শক নিহার রঞ্জন সরকার জানান, রাতে পৌর শহরের আজিজার রহমানের বাড়িতে চুরি করতে যান জুয়েল। এরপর পাশের নির্মাণাধীন দোতলা বাড়ির ছাদ থেকে চুরি করতে আসা বাড়ির বেলকুনি রেলিং ধরতেই বিদ্যুৎপৃষ্ট হন তিনি। কিছুক্ষণ সেখানে থাকার পর বিকট শব্দে মাটিতে পড়ে যান তিনি। পরে বাড়ির লোকজন জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে এসে জুয়েলকে উদ্ধার করে পুলিশ।

Advertisement

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, জুয়েলের নামে বিরামপুর থানায় চুরি, মাদক ও মারামারির ছয়টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!