জানা যায়, শনিবার দুপুরে মর্তুজ আলী ডাক্তার বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় এক ছেলে নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বাসেত জানান, ধারণা করা হচ্ছে- রাতের আঁধারে নবজাতকটিকে কেউ পুকুরে ফেলে গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
.png)