ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উৎসবে মেতেছে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ১ জুলাই ২০২৩
উৎসবে মেতেছে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

স্কুল জীবনের বন্ধুদের নিয়ে গল্প, আড্ডায় মেতেছেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপিঠ ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা। এ ব্যাচের ২৫ বছর রজত জয়ন্তী উৎসবে প্রায় ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

উৎসবের প্রথম ধাপে উপলক্ষে শনিবার সকাল নয়টার দিকে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে শহরের টেংকেরপাড়, পুরাতন জেল রোড, কুমারশীল মোড়, হাসপাতাল রোড, পুরাতন কাচারী পুকুর পাড়, হালদারপাড়া অতিক্রম করে পুনরায় বিদ্যালয়ে এসে মিলিত হবে।

শোভা যাত্রায় বিদ্যালয়ের ছাত্ররা বাদ্যযন্ত্র বাজিয়ে, নেচে-গেয়ে আনন্দ উদযাপন করেন। পরে স্কুলের হলরুমে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর ইউএনও মোহাম্মদ সেলিম শেখ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল ও স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গোপাল সূত্রধর।

Advertisement

৯৮ ব্যাচের ছাত্র অপু বলেন, এই উৎসবের কারণে আজ অনেক বন্ধুর সঙ্গে প্রায় ২৫ বছর পরে দেখা। এই উৎসব দেখ মনে হচ্ছে আবার আমরা স্কুল জীবনে ফিরে গেছি। আয়োজন কমিঠির প্রতি কৃতজ্ঞা।

মামুন ও আরিফ বলেন, আজ সেই আগে স্কুল জীবনে ফিরে গেছি। বিদ্যালয় থেকে পাশ করেছি ২৫ বছর হলো। ২৫ বছর পর স্কুল বন্ধুদের সঙ্গে দেখা। মনে হচ্ছে সেই শৈশবে ফিরে গেলাম।

পিয়াস ও তুষার বলেন, এই স্কুলে আমাদের শৈশবের অনেক স্মৃতি ও আবেগ জড়িত। আজ সব বন্ধুদের একসঙ্গে পেয়ে মনে হচ্ছে আমি সেই স্কুল জীবনে ফিরে গেছি। আজ সন্ধ্যায় কনসার্ট ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!