ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ

গোল না দিয়েই মাঠ ছাড়ল অবিবাহিতরা

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৫, ১ জুলাই ২০২৩
গোল না দিয়েই মাঠ ছাড়ল অবিবাহিতরা
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের বিভিন্ন এলাকায় চলছে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার বিকেলে এমন উত্তেজনাকর একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় জয়পুরহাট সদর উপজেলার গংগাদাসপুর গ্রামের মাঠে। অবিবাহিতরা ফুটবলে মাঠে লড়েছেন বিবাহিতদের সঙ্গে। বিজয়ী হয়েছে বিবাহিতরা।

টানটান উত্তেজনায় অবিবাহিতদের সঙ্গে লড়াই করে ১ গোলে বিজয় ছিনিয়ে এনেছেন বিবাহিতরা। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একটি রাজহাঁস কেনার টাকা।

এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে গ্রামের তরুণরা। ১ গোল দিয়ে অবিবাহিতদের হারিয়ে দেন বিবাহিতরা। আর কোনো গোল না দিয়েই মাঠ ছাড়তে হয় অবিবাহিতদের। খোলা মাঠে খেলা হলেও আয়োজনের কোনো কমতি ছিল না। মাঠে দর্শকও ছিল অনেক। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!