শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দিঘীরপাড় বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোটরসাইকেল চালক জিসান রাজা ও তার প্রতিবেশী আপন মালত। তারা সবাই উপজেলার মূলচর গ্রামের বাসিন্দা।
জানা যায়, কিছুদিন আগে একটি মোটরসাইকেল কেনেন জিসান রাজা। দুই প্রতিবেশীকে মোটরসাইকেল চালানো শেখাতে শুক্রবার রাতে নিয়ে দিঘীরপাড় বাজার থেকে উত্তর দিকে পুরাবাজারের দিকে যাচ্ছিল জিসান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাত ১০টার দিকে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে বেশনাল হানিফ মাদবরের পুকুরে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে জিসান রাজা ও আপন মালতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর আহত রুবেল মালতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
দিঘিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শাহ আলম বলেন, রাতে বেশনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের পুকুরে পড়ে যান ৩ মোটরসাইকেল আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরো বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।