ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে বাসের ধাক্কায় নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ৩০ জুন ২০২৩
ঝিনাইদহে বাসের ধাক্কায় নিহত ১
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় উজ্জ্বল হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনাইয় আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেজপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেনের বাড়ি শৈলকুপা উপজেলার কবিরপুরে। এছাড়া আহত মিজানুর রহমান শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামের আবু তালেবের ছেলে। এ ঘটনায় আহত অপর একজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ থেকে শৈলকুপাগামী একটি অটোরিকশা বেজপাড়া এলাকায় বৃষ্টির মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায়। এতে সেখানে থাকা অটোরিকশায় তিন যাত্রী গুরুতর আহত হন।

Advertisement

পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে কালীগঞ্জ এবং অন্যজনকে ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!