ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়িওয়ালিকে হত্যার পর ধর্ষণ, গ্রেফতার ৩

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ৩০ জুন ২০২৩
বাড়িওয়ালিকে হত্যার পর ধর্ষণ, গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনায় সম্পত্তির লোভে বাড়িওয়ালিকে শ্বাসরোধ করে হত‍্যার পর ধর্ষণ করায় এক ভাড়াটিয়াসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শহিদুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের নিহত বিলকিস বেগমের ভাড়াটিয়া আবদুর রহমান জুয়েল, প্রতিবেশী হিরু ও মাসুদ।

Advertisement

ওসি জানান, গত ২৩ জুন রাতে মাছুয়াখালী গ্রামের বিলকিস বেগমের হত‍্যা মামলার তদন্তের নির্দেশ আসে ডিবিতে। এ ঘটনায় বিলকিস বেগমের ভাড়াটিয়া আবদুর রহমান জুয়েল, প্রতিবেশী হিরু ও মাসুদকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা সম্পত্তির লোভে বাড়িওয়ালিকে শ্বাসরোধে হত‍্যার পর ধর্ষণ ও ডাকাতির নাটক সাজান বলে জানান। পরে তাদের গ্রেফতার দেখিয়ে জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!