বুধবার সকাল ৮টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে শহরের ইন্টারন্যাশনাল ফ্যামেলি কেয়ার মাদরাসার শিক্ষক আব্দুর রাজ্জাকের ইমামতিতে ঈদুল আজহার নামাজ আদায় করেন নারী-পুরুষসহ দুই শতাধিক মুসল্লি।
এছাড়া শহরের নিউটাউন, ফুলতলা, কাচারির পেছনে ইসলামবাগ, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া, বিরামপুর উপজেলার দুইটি গ্রামে, চিরিরবন্দর উপজেলার সাইতাড়া গ্রাম, বিরল উপজেলার কামদেবপুর ও কাজিপাড়া ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
.png)
ঈদ উদযাপন কমিটির সভাপতি মকবুল হোসেন জানান, এবার জেলার প্রায় ৪৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।