ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাইকসহ সড়কে পড়েছিল রিয়াদের মরদেহ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৬, ২৮ জুন ২০২৩
বাইকসহ সড়কে পড়েছিল রিয়াদের মরদেহ
ফাইল ফটো

বাগেরহাট সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. রিয়াদ শেখ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার জৌখালী সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ পিরোজপুর জেলা সদরে শেখপাড়া এলাকার মৃত বাচ্চু শেখের ছেলে।

কাটাখালি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান শেখ জানান, রাতে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে রয়েছে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। স্থানীয়রাও কিছু জানাতে পারেননি। 

Advertisement

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, খুলনা থেকে মোটরসাইকেলে পিরোজপুরে ফিরছিলেন তিনি। পথেই ঘটে দুর্ঘটনা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!