ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৯, ২৬ জুন ২০২৩
বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বাঘা থানা। ফাইল ফটো

রাজশাহীর বাঘায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে বাঘা পৌরসভার উত্তর গাওপাড়া গ্রামে ঐ গৃহবধূর লাশ রান্নাঘর থেকে উদ্ধার করে পুলিশ। রান্নাঘরের তীরের সঙ্গে ঝুঁলছিলো গৃহবধূ মেরিনা খাতুনের লাশ।

মেরিনা খাতুন বাঘা পৌরসভার উত্তর গাওপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী। তাদের একমাত্র ছেলে রিমন আলী গত ৩ বছর আগে পানিতে ডুবে মারা যায়।

মেরিনা খাতুনের বাবা আসলাম আলী জানান, তার মেয়ে আত্মহত্যা করেনি। তার স্বামী নির্যাতন করে হত্যা করেছে। জামাই আবুল কালাম নেশাগ্রস্ত। বিয়ের পর থেকেই নানা অজুহাতে তার মেয়েকে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে প্রায়শই তাদের বাসায় চলে আসতেন। পরে আবারো বুঝিয়ে তারা স্বামীর কাছে পাঠাতেন।

Advertisement

মেরিনা খাতুনের বাবার বাড়ি বাঘা উপজেলার বাউসা ইউপির হরিনা গ্রামে।

অভিযোগ অস্বীকার করে স্বামী আবুল কালাম জানান, তাদের একমাত্র সন্তান পানিতে ডুবে মারা যাওয়ার পরই তার স্ত্রী মানসিকভাবে দুর্বল হয়ে যান। মাঝেমধ্যেই অস্বাভাবিক আচরণ করতেন। সোমবার সকালে তিনি বাড়ির বাইরে চলে যান। বাড়িতে কেউ ছিলো না। এমন সময় রান্নাঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ আসেনি। আইনগত প্রক্রিয়ার বিষয়টি চলমান আছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!