ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ২৬ জুন ২০২৩
ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনীতে লাটাহাম্বারের (মিনি ট্রাক) ধাক্কায় আইয়ুব আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার উপজেলার পুর্বমালশাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ঐ উপজেলার গোপালনগরের বাসিন্দা।

নিহতের ছেলে তোহিদুল ইসলাম বলেন, গাংনী শহরে ঈদের কেনাকাটা করে বাবা ও আমি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। উপজেলার মালশাদহ নামক স্থানে পৌঁছালে একটি মাটিবাহী লাটাহাম্বার ধাক্কা দিলে বাবা রাস্তায় ছিটকে পড়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঐ গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!