রোববার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি পশুর হাটে স্মার্ট ক্যাশলেস লেনদেন শুরুর মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলায় উদ্বোধন হওয়া স্মার্ট ক্যাশলেস পশুর হাটগুলো হলো- গোপালগঞ্জ পৌরসভার মানিকদাহ হাউজিং প্রকল্প এলাকার পশুর হাট, সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের তালা কেকানিয়া পশুর হাট, মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজার, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি পশুর হাট, কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি পশুর হাট এবং কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া পশুর হাট। এসব হাটে সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক এ কার্যক্রমে অংশ নেবে।
.png)
এ পদ্ধতিতে নগদ টাকা লেনদেনের জন্য যেসব ঝুঁকি থাকে, তা থেকে ক্রেতা-বিক্রেতারা রেহাই পাবেন। শুধু কিউআর কোডের মাধ্যমে পশু ক্রেতা-বিক্রেতারা আর্থিক লেনদেনের কাজটি সম্পন্ন করতে পারবেন।