শনিবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম। এর আগে, শুক্রবার রাতে টেকনাফের শালবাগান-২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
অপহৃত যুবকরা হলেন- টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ব্লক নম্বর-এ/৫ এর মো. আলমের ছেলে রবি আলম ও একই ক্যাম্পের সলিমুল্লাহর ছেলে মো. ইলিয়াছ।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে অস্ত্রের মুখে জিম্মি করে দুই যুবককে অপহরণ করে নিয়ে যায় ৮-১০ জন অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
.png)
১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার জামাল পাশা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ।