ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ২৪ জুন ২০২৩
কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন
ছবি: ডেইলি বাংলাদেশ

কোরবানির পশু পরিবহনে শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে কোরবানির পশুবাহী বিশেষ ক্যাটেল ট্রেন শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

উদ্বোধন অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচল করা ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে দুইটি বগি যুক্ত করে কোরবানির পশু পরিবহন করা হচ্ছে। 

Advertisement

প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে গরু ও ছাগল মিলিয়ে ৪০টি কোরবানির পশু নিয়ে যাওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!