ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টানা ৬ দিন বন্ধের ফাঁদে আখাউড়া স্থলবন্দর

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ২৪ জুন ২০২৩
টানা ৬ দিন বন্ধের ফাঁদে আখাউড়া স্থলবন্দর
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে দেশের দ্বিতীয় বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা ৬ দিন যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

শনিবার দুপুরে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ২৭ জুন মঙ্গলবার থেকে ২ জুলাই রোববার পর্যন্ত পবিত্র ঈদুল আজহা ও শুক্রবার সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে এ বন্দর দিয়ে টানা ৬ দিন যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

Advertisement

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আগামী ২৭ জুন মঙ্গলবার থেকে ২ জুলাই রোববার পর্যন্ত টানা ৬ দিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আগামী ৩ জুলাই সোমবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, টানা ৬ দিন যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও  এ বন্দর দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতো স্বাভাবিক থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!